ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

শুরু হচ্ছে মণিপুরীদের বিলুপ্তপ্রায় ‘লাই হরাওবা’

প্রিয়ভূমি ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম
লাই হরাওবা

শুরু হচ্ছে বাংলাদেশে মণিপুরী সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় উৎসব ‘লাই হরাওবা’। এ বছর জাতীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহায়তায় উৎসবটির আয়োজন করা হচ্ছে। আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের তেতইগাঁও গ্রামে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে উৎসব অনুষ্ঠিত হবে।

‘লাই হরাওবা’ মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ একটি উৎসব। এর আক্ষরিক অর্থ ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, দিব্যসত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদযাপন, যা প্রকাশিত হয় জটিল ও অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংগীত, মন্ত্রপাঠ এবং মাইবি জাগোইয়ের মতো স্বতন্ত্র নৃত্যশৈলী উপস্থাপনের মধ্যদিয়ে। এই উৎসব মণিপুরী সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণ, যা প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হয়ে আসছে।

উৎসবের বিস্তারিত তুলে ধরে সম্প্রতি কমলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ‘লাই হরাওবা’ আয়োজক কমিটি। উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন তারা।

বাংলাদেশি মনিপুরীদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ‘লাই হরাওবা’ সংরক্ষণ, লালন ও বিকাশে এগিয়ে এসেছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আইজিসিসি, পৌরৈ অপোকপা মরুপ বাংলাদেশ, সাধনা, কনসোটিয়াম অব আইসিএইচ বাংলাদেশ। এরই অংশ হিসেবে দেশের ৮ বিভাগের ৮ জাতিগোষ্ঠী তাদের ৮টি সাংস্কৃতিক উৎসব উদযাপন করছে।

‘লাই হারাওবা’ মণিপুরী সম্প্রদায় এবং সিলেট বিভাগের প্রতিনিধিত্বকারী সাংস্কৃতিক উৎসব। সহনশীলতা ও বহুত্ববাদের চেতনায় লালিত বাংলাদেশের বর্ণাঢ্য সাংস্কৃতিক বৈচিত্র্যে মণিপুরীদের এ উৎসবটি বিশেষ অবদান রাখছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৩

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৫

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৬

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৭

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৮

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৯

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১০

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১১

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১২

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৩

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৪

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৫

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৬

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৭

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৮

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৯

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

২০