ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

কাঁচামাল সংকট: বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম
কাঁচামাল সংকট: বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া গ্যাসের তীব্র সংকট ও সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার সন্ধ্যা থেকে কারখানার সব ধরনের উৎপাদন বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন কারখানা কর্তৃপক্ষ।

গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে চট্টগ্রামের সার কারখানা সিইউএফএল ও কাফকোর উৎপাদন কার্যক্রম স্থগিত রয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই ডিএপি সার কারখানাটি এই দুটি প্রতিষ্ঠান থেকেই অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন করে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপি সার কারখানার কাঁচামাল সরবরাহ পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, ‘গত ৪ মার্চ থেকেই অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। আমরা মজুদ অ্যামোনিয়া দিয়ে কোনোমতে এতদিন উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই মজুদও এখন ফুরিয়ে গেছে। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ না পাওয়া পর্যন্ত কারখানাটি পুনরায় চালু করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।’

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন এই কারখানাটি দেশের কৃষি খাতে সুষম সার সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে যাওয়া কারখানাটিতে ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার দুটি ইউনিট রয়েছে।

কারখানাটির প্রশাসন বিভাগ সূত্রে জানা গেছে, ৪ মার্চ গ্যাস সরবরাহ বন্ধের পর থেকেই কর্তৃপক্ষ সংকট মোকাবিলার চেষ্টা করে আসছিল। তবে দীর্ঘ সময় ধরে কাঁচামাল না পাওয়ায় শেষ পর্যন্ত উৎপাদন বন্ধ করতে হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল।

এদিকে, ডিএপি কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়ায় দেশের সার সরবরাহ ব্যবস্থা ও কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সার উৎপাদন স্বাভাবিক রাখতে এবং কৃষি খাতের চাহিদা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগে বড় ধাক্কা

কাঁচামাল সংকট: বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ: রণাঙ্গনের অকুতোভয় মহানায়ক

২০ এপ্রিল ১৯৭১: বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের আত্মত্যাগ ও কূটনৈতিক পরিবর্তনের দিন

নীতি-ভুলের খেসারত / মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ৩০ লাখ শিশু, ফিরছে নির্মূল হওয়া রোগ

১৯ এপ্রিল ১৯৭১: প্রবাসী সরকারের শাসনতান্ত্রিক নির্দেশনা ও রণক্ষেত্রে রক্তের দাগ

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৭ এপ্রিল ১৯৭১: স্বাধীন বাংলাদেশের সূর্যোদয় ও মুজিবনগর সরকার

মুজিবনগর দিবস: এক অমর ইতিহাসের মহাকাব্য

১৬ এপ্রিল ১৯৭১: শপথের প্রতীক্ষা ও রণক্ষেত্রের আর্তনাদ

১০

মুজিবনগর ও আমাদের প্রথম সাংবিধানিক পরিচয়

১১

১২ এপ্রিল ১৯৭১: সরকারের পূর্ণাঙ্গ অবয়ব ও বালারখাইলের রক্তাক্ত ট্র্যাজেডি

১২

রক্ষাকালী মন্দির গণহত্যা: পাবনার এক রক্তাক্ত অধ্যায়

১৩

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাজউদ্দীন আহমদের প্রথম ভাষণ

১৪

১১ এপ্রিল ১৯৭১: তাজউদ্দীন আহমদের ভাষণ ও সংগঠিত প্রতিরোধের সূচনা

১৫

১০ এপ্রিল ১৯৭১: বাংলাদেশের প্রথম সরকার ও স্বাধীনতার সনদ

১৬

১০ এপ্রিল ১৯৭১: যখন যুদ্ধের অন্ধকারে জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্রের আইনি সূর্য

১৭

০৫ এপ্রিল ১৯৭১: বহুমুখী যুদ্ধ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

১৮

৩১ মার্চ ১৯৭১: নাথপাড়ার রক্তগঙ্গা ও বিশ্ববিবেকের গর্জন

১৯

৩০ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন ও বিশ্ববিবেকের জাগরণ

২০