ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা
জামায়াতকে বিচারের আওতায় আনার দাবি

একাত্তরের গণহত্যা স্বীকৃতির প্রস্তাব মার্কিন কংগ্রেসে

একাত্তরের গণহত্যা স্বীকৃতির প্রস্তাব মার্কিন কংগ্রেসে

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের সহযোগীদের চালানো নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসে একটি ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত ২০ মার্চ (শুক্রবার) ওহিও অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান প্রতিনিধি পরিষদে (House of Representatives) এই প্রস্তাবটি পেশ করেন। বর্তমানে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিবেচনায় রয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও অপারেশন সার্চলাইট

প্রস্তাবটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতার চিত্র তুলে ধরে বলা হয়েছে, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করলেও পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর বর্বর অভিযান শুরু হয়।

মার্কিন আইনসভা ট্র্যাকিং ওয়েবসাইট ‘গভট্র্যাক’-এর তথ্য অনুসারে, এই প্রস্তাবে তৎকালীন মার্কিন কর্মকর্তাদের পাঠানো তারবার্তা, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্ব সংস্থার নথিভুক্ত বিবরণকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে তৎকালীন ঢাকাস্থ মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাডের পাঠানো ঐতিহাসিক ‘ব্লাড টেলিগ্রাম’-এর উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেখানে তিনি এই রক্তক্ষয়ী সহিংসতাকে ‘নির্বাচিত গণহত্যা’ (Selective Genocide) হিসেবে অভিহিত করেছিলেন।

সংখ্যালঘু নিধন ও যৌন সহিংসতা প্রস্তাবে উল্লেখ করা হয়, পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা নির্বিচারে বাঙালি হত্যা করলেও বিশেষভাবে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। হত্যা, ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর ও বিতাড়নের মাধ্যমে তাদের নির্মূলের চেষ্টা চালানো হয়। এছাড়া দুই লাখের বেশি নারী যুদ্ধের সময় ধর্ষণের শিকার হন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। প্রখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের প্রতিবেদন ও মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির নেতৃত্বাধীন উপকমিটির রিপোর্টের ভিত্তিতে এই সুপরিকল্পিত দমন-পীড়নের প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

জামায়াতে ইসলামীকে বিচারের দাবি

কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান প্রস্তাবনা উপস্থাপনের সময় একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগে জামায়াতে ইসলামীকে বিচারের আওতায় আনার জোরালো দাবি জানান। প্রস্তাবে বাংলাদেশে বর্তমান সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ক্যাপিটল হিলে 'হিন্দু অ্যাকশন' নামের একটি সংগঠনের আয়োজিত শুনানিতে বাংলাদেশের মানবাধিকার ও ১৯৭১-এর গণহত্যার বিষয়টি আলোচিত হয়। নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলিপ নাথ জানান, ওই আলোচনার প্রেক্ষাপটেই এই প্রস্তাবটি আনা হয়েছে।

প্রস্তাবের মূল চারটি দাবি

মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে প্রধানত চারটি বিষয় তুলে ধরা হয়েছে--

১. ২৫ মার্চ ১৯৭১ থেকে শুরু হওয়া পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা জ্ঞাপন।

২. এই ঘটনাগুলোকে আন্তর্জাতিক আইন অনুযায়ী 'গণহত্যা' হিসেবে স্বীকৃতি প্রদান।

৩. কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মীয় গোষ্ঠীকে সামগ্রিকভাবে দায়ী না করা।

৪. মার্কিন প্রেসিডেন্টকে ১৯৭১ সালের ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

কক্সবাজারে হামের ভয়াবহ রূপ / ২০ বেডে ৮৭ শিশু

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ / গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না

৩ বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা: সিলেটে জলাবদ্ধতার আশঙ্কা

দ্য প্রাইম মিনিস্টার-এ ফ্যামিলি ম্যান!

পেস ত্রয়ীকে বিশ্রাম দিয়ে তরুণ দল পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

লক্ষ্য বড় চুক্তি / বাণিজ্য যুদ্ধ ও ইরান উত্তাপের মধ্যেই বেইজিং যাচ্ছেন ট্রাম্প

দেশে হামের প্রকোপ ভয়াবহ / মৃত্যু ছাড়াল ৪০০, একদিনে ঝরল ১১ প্রাণ

১১ মে ১৯৭১: আর্তমানবতার পক্ষে কেনেডির গর্জন ও বিশ্ববিবেকের জাগরণ

মঙ্গল শোভাযাত্রা—বিশ্বমঞ্চে বাঙালির অসাম্প্রদায়িকতার জয়গান

১০

বুননশৈলীর মহাকাব্য—ঐতিহ্যবাহী জামদানি

১১

পদ্মা সেতু: বাংলাদেশের সক্ষমতা ও গৌরবের মহাকাব্য

১২

অবশেষে হামে ধরা খেলেন সওদাগর!

১৩

৩৬০ প্রাণের রক্তে রঞ্জিত হয়েছিল মেঘনা-ফুলদী তীর

১৪

মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সংকট

১৫

৯ মে ১৯৭১: আন্তর্জাতিক নিষ্ক্রিয়তায় ক্ষোভ ও পাক-হানাদারের নির্মমতা

১৬

সবাই তো এখন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান!

১৭

ইউনূস সরকারের করা বাণিজ্য চুক্তির আদ্যোপান্ত, পড়ুন পুরো চুক্তিটি

১৮

সবার আগে দেশ, তার আগে আমেরিকা

১৯

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

২০