ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম
প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৭ মার্চ (শনিবার) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্যমন্ত্রী বলেন, সংসদীয় রীতি ও সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম মেনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশনে ভাষণ দেবেন এবং এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে যে নানা মুখরোচক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল, মন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত কর্মশালা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, “আজ বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়ে আমাদের এই বিশেষ কর্মশালা সমাপ্ত হবে। মূলত নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দিতেই এই আয়োজন।”

সংসদকে কার্যকর করার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি আমরা আইন বিভাগ, বিশেষ করে জাতীয় সংসদকে পরিপূর্ণ মাত্রায় কীভাবে কাজে লাগাতে পারি, তা নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সরকারি দল হিসেবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সব সময় জীবন্ত ও প্রাণবন্ত রাখার যে গুরুদায়িত্ব আমাদের আছে, তা যথাযথভাবে পালনের লক্ষ্যেই আমরা কাজ করছি।”

নবনির্বাচিত এই সরকারের অধীনে সংসদ কেবল আইন প্রণয়নের কেন্দ্র নয়, বরং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর একটি ‘জীবন্ত’ প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পাতায় এক বীরের পদচ্ছাপ / নৌ-কমান্ডো এনামুল হক ও অপারেশন জ্যাকপট

দুর্ধর্ষ সাঁতারু মুক্তিবাহিনীর অজানা বীরত্বগাথা

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও ভারত

ফ্রান্স থেকে বাংলাদেশ / প্রিয়ভূমি’র টানে ৮ নৌসেনার দুঃসাহসিক পলায়ন

ছিনতাইকারীদের ধাক্কা, সড়কে পড়ে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

৫ বছরে ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার আশ্বাস অ্যামচেমের

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

গ্যাস-কয়লা সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র / ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ে কাবু দেশ

সিরিয়ায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

১০

রুশ সাংস্কৃতিক কেন্দ্রে ‘অপারেশন জ্যাকপট ডে’ স্মারক অনুষ্ঠান ১৬ আগস্ট

১১

গোল্ডেন জিপিএ-৫ পেলো সুনামগঞ্জের কাঙ্ক্ষিতা

১২

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

১৩

১৩ বছর পর রাজাকার আজাদের আত্মসমর্পণ ও আপিল, শুনানি ১৭ আগস্ট

১৪

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

১৫

ইলিয়াস আলী গুম মামলা: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানোর আদেশ বহাল

১৭

বেড়েই চলেছে হাম উপসর্গে মৃত্যুর মিছিল

১৮

বাংলাদেশে ফের বাড়ছে সন্তান জন্মহার, ঝুঁকিতে অর্থনীতি

১৯

দেশের ইতিহাসে দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি ভোট

২০