ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম
ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত পরিচালনা পর্ষদের সর্বোচ্চ দুই বছরের মেয়াদের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এর ফলে সংকটগ্রস্ত ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠিত পর্ষদ প্রয়োজন অনুযায়ী দুই বছরের পরও দায়িত্ব পালন করতে পারবে।

সোমবার (১০ আগস্ট) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বাতিলের আদেশের মেয়াদসংক্রান্ত আইনের ৪৭(২) ধারার বিধান সাধারণভাবে প্রযোজ্য হবে না।

আইনি পরিবর্তন ও ব্যাখ্যা

বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(২) উপধারায় বলা ছিল—বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন নিয়োগ দিলে, সেই পর্ষদের বর্ধিত মেয়াদসহ মোট মেয়াদ দুই বছরের বেশি হতে পারবে না। নতুন নির্দেশনার ফলে পর্ষদ বাতিলের পর কেন্দ্রীয় ব্যাংক যাদের দায়িত্ব দেবে, তাদের সর্বোচ্চ মেয়াদের এই বাধ্যবাধকতা আর থাকছে না।

প্রেক্ষাপট ও প্রভাব

পটপরিবর্তনের পর ব্যাংক খাতে সুশাসন ফেরাতে ও নানামুখী অনিয়ম রোধে দুর্বল হয়ে পড়া প্রায় ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। তবে আইনি বাধ্যবাধকতার কারণে পুনর্গঠিত এসব পর্ষদ দুই বছর পর কীভাবে দায়িত্ব পালন করবে, তা নিয়ে তৈরি হয়েছিল আইনি জটিলতা। কেন্দ্রীয় ব্যাংকের এই প্রজ্ঞাপনের ফলে ব্যাংক খাতের চলমান সংস্কার কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা এবং পর্ষদগুলোর মেয়াদ নিয়ে তৈরি হওয়া জটিলতা দূর হলো।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

১

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

২

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৩

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৪

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৫

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

৬

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

৭

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

৮

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

৯

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১০

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১১

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১২

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৩

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৪

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৫

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

১৬

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

১৭

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১৮

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১৯

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

২০