ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

রুশ সাংস্কৃতিক কেন্দ্রে ‘অপারেশন জ্যাকপট ডে’ স্মারক অনুষ্ঠান ১৬ আগস্ট

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৩:১৬ পিএম
রুশ সাংস্কৃতিক কেন্দ্রে ‘অপারেশন জ্যাকপট ডে’ স্মারক অনুষ্ঠান ১৬ আগস্ট

মহান মুক্তিযুদ্ধে নৌ গেরিলাদের বিশ্বনন্দিত বীরত্ব উদযাপনে আগামী ১৬ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অপারেশন জ্যাকপট ডে’ স্মারক অনুষ্ঠান। রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত রুশ সাংস্কৃতিক কেন্দ্র (রাশিয়ান হাউস ঢাকা)-এ বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে।

‘রুশ সাংস্কৃতিক কেন্দ্র’ এবং ‘স্মৃতি ৭১’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। স্মারক অনুষ্ঠানের মূল আকর্ষণের মধ্যে থাকছে নৌ কমান্ডোদের স্মৃতিচারণ, সংগীত পরিবেশনা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

অনুষ্ঠানের সময় ও স্থান

তারিখ ও সময়: ১৬ আগস্ট, রবিবার, বিকেল ৫:৩০ টা

স্থান: রাশিয়ান হাউস ঢাকা (রুশ সাংস্কৃতিক কেন্দ্র), বাড়ি: ৪২ (৫১০), রাস্তা: ৭, ভাষা সৈনিক এম এ মতিন সড়ক, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৫।

অপারেশন জ্যাকপট প্রেক্ষাপট

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাঙালি নৌ-গেরিলারা যে দুঃসাহসিক ও সুসংগঠিত হামলা চালিয়েছিল, তার সাংকেতিক নাম ছিল ‘অপারেশন জ্যাকপট’। ১৯৭১ সালের ১৫ আগস্ট মধ্যরাতের পর (১৬ আগস্টের প্রথম প্রহরে) চট্টগ্রাম, মংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ সমুদ্র ও নদীবন্দরে একযোগে এই আত্মঘাতী সফল অপারেশন পরিচালিত হয়। এতে পাকিস্তানি বাহিনীর অস্ত্র, রসদ ও গানবোটসহ বহু জাহাজ ধ্বংসপ্রাপ্ত হয়, যা বিশ্বজুড়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে নতুন মাত্রা দেয় এবং বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৩

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৫

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৬

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৭

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৮

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৯

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১০

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১১

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১২

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৩

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৪

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৫

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৬

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৭

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৮

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৯

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

২০