ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

পরের নোবেলটি কার? ইউনুস না শফিক?

ডঃ মেহেদী হাসান
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
পরের নোবেলটি কার? ইউনুস না শফিক?

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস এবং তাঁর প্রেস সচিব শফিকুল ইসলাম—অথবা যিনি ‘ডাস্টবিন শফিক’ নামেই বেশি পরিচিত—এই দু’জনে এখন অবলীলায়, শিশুসুলভ হাসি মুখে মিথ্যে কথা বলার দুর্দান্ত প্রতিযোগিতায় নেমেছেন। দু’জনেই এত সুন্দর করে মিথ্যে বলেন যে বোঝার উপায় থাকে না।

ইন্টারিম প্রধান তো হাত-পা নেড়ে অদ্ভুত সব স্বপ্ন দেখান—মনে হয় সবই সত্যি। কয়েক সপ্তাহের মধ্যে বন্দরে সব আন্তর্জাতিক অপারেটর এনে যাদু দেখিয়ে দেবেন। অথচ এরা অনেকেই ২০২২-২৩ সালেই চুক্তি করে বসে আছে, এ খবরটাই নেই। শুধু চুক্তির শর্তগুলো বদলে গেছে। আর নিউ মুরিং তো কোনোদিনই বাইরের কারো হাতে দেওয়ার কথা ছিল না।

কখনো কখনো তাঁদের কথা শুনলে মনে হয়—অন্ধ, কালা, বধির। সবকিছুই নাকি ঠিক আছে। আইনশৃঙ্খলা, অর্থনীতি, দৈনন্দিন জীবন, দ্রব্যমূল্য—সবই নাকি ঠিক আছে, বরং উন্নতিই হয়েছে। কিন্তু মানুষ বলছে ভিন্ন কথা, বাজার বলছে ভিন্ন কথা।

আর ‘ডাস্টবিন শফিক’ তো এক কাঠি উপরে। মনে হয় উনিই আসল প্রধান উপদেষ্টা, উনিই মহারাজা। দেদারছে মিথ্যে বলায় এখন কেউ আর তাঁদের কথা বিশ্বাস করে না। ফলে পুরো সমাজে গড়ে উঠেছে এক অবিশ্বাসের রাজত্ব। এর সঙ্গে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া—যে যার মতো বলে যাচ্ছে, গড়ে তুলেছে এক অবিশ্বাসের সংস্কৃতি।

খালেদা জিয়া কি জীবিত না মৃত? তোফায়েল আহমেদ কি এখনো বেঁচে আছেন? কাতারের আমিরের অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি? জেনারেল ওয়াকার ছুটছেন লালমনিরহাটে। ইন্টারিম মহাজন ‘গ্রেটার বেঙ্গল’-এর নতুন মানচিত্রও উপহার দিচ্ছেন। বাজারে সবকিছুর দাম কমছে, চাকরির সুযোগ হু হু করে বাড়ছে। বিদেশের সবাই হাত জোড় করে বলছে—‘আমাদের তরুণ কর্মী দাও’। আবার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে যত্রতত্র।

নোবেল শান্তি পুরস্কার আছে, কিন্তু অবলীলায় মিথ্যে বলার জন্য এখনো কোনো পুরস্কার ঘোষণা করা হয়নি। আমাদের দেশের এই দুই মহান অভিনেতার জন্য বোধ হয় আলাদা একটা পুরস্কার চালু করা দরকার। কিন্তু এখন প্রশ্ন উঠবে কে পাবে এই পুরস্কার- ইউনুস না শফিক?

লেখক: রাজনৈতিক বিশ্লেষক

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ শিল্প অঞ্চলে ৪৫৭ কারখানা স্থায়ীভাবে বন্ধ, বিপাকে তৈরি পোশাক খাত

বোবা কান্নার মেঘনা ও আমাদের মরে যাওয়া মনুষ্যত্ব

একের পর এক ‘মিথ্যা’ মামলা, আদালতে ক্ষোভ প্রকাশ করলেন মিষ্টি সুবাস

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তা চাইল জাতিসংঘ

তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

ভেনেজুয়েলায় ১২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প

২৩ জুন ১৯৭১: আন্তর্জাতিক কূটনীতিতে তোলপাড় এবং প্রতিরোধ যুদ্ধের উত্তাল দিন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

২২ জুন ১৯৭১: নিষেধাজ্ঞা ভেঙে পাকিস্তানে মার্কিন সমরাস্ত্রের চালান

ইরানের ঘোষণার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্থবির

১০

চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র সজীব মুচলেকা দিয়ে মুক্ত

১১

তরুণ সমাজকে গ্রাস করছে নতুন প্রজন্মের সিনথেটিক ড্রাগস

১২

২১ জুন ১৯৭১: রণাঙ্গনে প্রতিরোধ যুদ্ধ, যুক্তরাজ্য ও ভারতের যৌথ বিবৃতি

১৩

১৮ জুন ১৯৭১: ঢাকায় দুঃসাহসিক গেরিলা আক্রমণ, কান্দাপাড়া গণহত্যা এবং রণাঙ্গনের প্রতিরোধ

১৪

বাবা নাকি ৭১-এর শহীদ, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে

১৫

আলজেরিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার শুভ সূচনা

১৬

১৭ জুন ১৯৭১: জগদীশপুর গণহত্যা, আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক যুদ্ধ এবং প্রতিরোধ

১৭

১১ জুন ১৯৭১: বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে সংহতি

১৮

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন

১৯

৭ জুন ১৯৭১: বিশ্বমঞ্চে কূটনৈতিক তৎপরতা ও অবরুদ্ধ বাংলায় প্রতিরোধ

২০