ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

লেবার পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়ালেন
প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির শীর্ষ নেতার পদ থেকে আকস্মিক পদত্যাগ করেছেন স্যার কিয়ার স্টারমার। আজ সকালে ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন।

পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণার আগে আজ সকালে কিয়ার স্টারমার রাজা চার্লসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। ফোনালাপের সময় রাজা গ্লুচেস্টারশায়ারে অবস্থিত তাঁর রাজকীয় এস্টেট ‘হাইগ্রোভ’-এ অবস্থান করছিলেন।

ডাউনিং স্ট্রিটের বাইরে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিদায়ী প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ক্ষমতায় থাকাকালীন তাঁর নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল "আমি যে দেশকে ভালোবাসি, সেই দেশকে সবার আগে স্থান দেওয়ার" বিষয়।

ভাষণে তিনি নিজের পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের দুর্দান্ত স্ত্রী ভিক্টোরিয়াকে (ভিক) ধন্যবাদ জানিয়ে স্টারমার তাঁকে তাঁর জীবনের “পাথর” (প্রধান শক্তি) হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তিনি যোগ করেন, "আমি আমার সুন্দর সন্তানদের জন্য সেরা বাবা হতে চাই, যারা আমার গর্ব এবং আনন্দের উৎস।"

পরবর্তী উত্তরসূরি কে?

কিয়ার স্টারমারের এই আকস্মিক পদত্যাগের পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী ও লেবার পার্টির হাল কে ধরবেন, তা নিয়ে ইতিপূর্বেই গুঞ্জন শুরু হয়েছে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহাম, যিনি স্টারমারের স্থলাভিষিক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে অনুষ্ঠিত উপ-নির্বাচনে জয়ের পর আজই মেকারফিল্ডের (Makerfield) এমপি হিসেবে শপথ নিতে অ্যান্ডি বার্নহামের ওয়েস্টমিনস্টারে উপস্থিত থাকার কথা রয়েছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৩

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৫

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৬

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৭

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৮

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৯

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১০

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১১

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১২

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৩

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৪

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৫

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৬

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৭

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৮

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৯

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

২০