ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

ইরান-ইসরায়েল যুদ্ধ: আমিরাতকে রক্ষায় ঢাল হলো ইসরায়েলি ‘লেজার প্রযুক্তি’

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬, ১০:৫৫ পিএম
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইসরায়েল তাদের নব উদ্ভাবিত ‘আয়রন বিম’ প্রযুক্তি আমিরাতে পাঠিয়েছে। এই ব্যবস্থাটি স্বল্পপাল্লার রকেট ও ড্রোন ধ্বংস করতে লেজার রশ্মি ব্যবহার করে | ছবি: ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়

সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তাপ থেকে রেহাই পায়নি সংযুক্ত আরব আমিরাত। প্রায় ৪০ দিনের প্রলয়ঙ্কারী এই যুদ্ধে তেহরানের মূল লক্ষ্যবস্তু হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের এই বাণিজ্য কেন্দ্রটি। তবে চরম সংকটের মুহূর্তে আমিরাতের আকাশসীমায় সুরক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি সামরিক প্রযুক্তি। বিশেষ করে ইসরায়েলের অত্যাধুনিক ‘আয়রন বিম’ লেজার প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছে।

আবুধাবির আকাশে ‘লেজার’ সুরক্ষা

দ্য ফিন্যান্সিয়াল টাইমস ও ইসরায়েল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইসরায়েল তাদের নব উদ্ভাবিত ‘আয়রন বিম’ প্রযুক্তি আমিরাতে পাঠিয়েছে। এই ব্যবস্থাটি স্বল্পপাল্লার রকেট ও ড্রোন ধ্বংস করতে লেজার রশ্মি ব্যবহার করে। এ ছাড়াও ড্রোন শনাক্ত করতে ২০ কিলোমিটার পাল্লার উন্নত ‘স্পেকট্রো’ সার্ভেইল্যান্স সিস্টেম সরবরাহ করেছে তেল আবিব।

সরাসরি মোতায়েন ইসরায়েলি সেনা ও ‘আয়রন ডোম’

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, শুধু প্রযুক্তি নয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে আমিরাতে ইসরায়েলি ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি ও ইন্টারসেপ্টর পাঠানো হয়েছে। সামরিক সহায়তার পাশাপাশি যুদ্ধ চলাকালীন দেশটিকে ‘রিয়েল টাইম’ গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি আমিরাতের মাটিতে উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি সেনাও মোতায়েন করা হয়েছে।

ক্ষয়ক্ষতির খতিয়ান

গত ফেব্রুয়ারিতে ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে সংঘাত শুরু হলে তেহরান আমিরাত লক্ষ্য করে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২০০-এর বেশি ড্রোন নিক্ষেপ করে। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অধিকাংশ হামলা প্রতিহত করা সম্ভব হলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আবুধাবি ও দুবাইয়ের আইকনিক স্থাপনা বুর্জ আল আরব, পাম জুমেইরাহ ও দুবাই বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কূটনৈতিক মেরুকরণ

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে ইসরায়েল ও আমিরাতের কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তবে তেহরানের দাবি, এই যুদ্ধে আমিরাত সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হলেও মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক উত্তেজনা নিরসনে এখনো কোনো স্থায়ী সমাধান মেলেনি।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা: মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন

৩ মে ১৯৭১: অবরুদ্ধ স্বদেশ ও বিশ্ববিবেকের আর্তনাদ

হামে শিশুদের মৃত্যুর মিছিল, দায় কার?

হাম মহামারিতে বাংলাদেশে নিরীহ শিশুদের মৃত্যুর মিছিল

ঈশানগোপালপুর গণহত্যা: ফরিদপুরে ১৯৭১ সালের ২ মে নারকীয় হত্যাযজ্ঞ

গাভা নরেরকাঠী গণহত্যা: ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়

২ মে ১৯৭১: রাজাকাররা বরিশাল ও ফরিদপুরে নির্মম গণহত্যা চালায়

রেমিট্যান্সের রেকর্ডের আড়ালে ঢাকা পড়ছে লাশের মিছিল

আসিফ নজরুলের ১৮ মাস: দুর্নীতি, স্বজনপ্রীতি ও ‘বদলি বাণিজ্য’

ইরান-ইসরায়েল যুদ্ধ: আমিরাতকে রক্ষায় ঢাল হলো ইসরায়েলি ‘লেজার প্রযুক্তি’

১০

১ মে ১৯৭১: ইতিহাসের আয়নায় রক্তঝরা দিন ও বিশ্ববিবেকের জাগরণ

১১

উনুস সওদাগরের সালতামামি

১২

ঋণের জালে পিষ্ট অর্থনীতি

১৩

খেলাপি ঋণ ৩০ শতাংশ পার, বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়

১৪

রাউজানে থামছে না লাশের মিছিল: নেপথ্যে আধিপত্য ও বালুমহাল

১৫

নাফ নদী থেকে আরাকান আর্মির হাতে ৭ জেলে অপহৃত

১৬

৩০ এপ্রিল ১৯৭১: ‘বাংলাদেশের মুক্তি সংগ্রামীরা যুদ্ধে জয়ী হবেই’

১৭

নিবর্তনমূলক আইনে মামলা ও মতপ্রকাশের স্বাধীনতা

১৮

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি: জাতীয় স্বার্থ সংকট ও প্রতিবাদের আওয়াজ

১৯

ডিজিটাল অরাজকতা বনাম কর্পোরেট শাসন / সোশ্যাল মিডিয়া কি ‘প্যারালাল সরকার’?

২০