ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবি: বাংলাদেশি সহ ২২ জন নিখোঁজ

প্রিয়ভূমি প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম
২৩ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম
বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবি: বাংলাদেশি সহ ২২ জন নিখোঁজ

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী ‘এমভি ওশান উইনার’ নামের একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ মোট ২৪ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো ২২ জন নাবিক নিখোঁজ রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নাবিকদের পরিচয় ও যাত্রাপথ

ভারতীয় কোস্ট গার্ডের দেওয়া তথ্যানুযায়ী, ডুবে যাওয়া জাহাজটিতে ২০ জন চীনা, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। জাহাজটি ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছিল।

উদ্ধার অভিযান ও বর্তমান পরিস্থিতি

গত শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পায় ভারতীয় কোস্ট গার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। খবর পাওয়ার পরপরই নিখোঁজদের সন্ধানে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়।

দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবস্থানরত ‘এমটি আইসোপস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে উদ্ধার অভিযানে যুক্ত করা হয়। পরে রাত ৮টার দিকে সাগরে ভাসমান দুটি লাইফ র‌্যাফট থেকে দুজনকে জীবিত উদ্ধার করে জাহাজটি।

নিখোঁজ ২২ নাবিককে উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর তিনটি জাহাজ—‘বরদ’, ‘অনমোল’ ও ‘বিজিত’ সার্বক্ষণিক অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এছাড়া আশপাশে থাকা অন্যান্য বাণিজ্যিক জাহাজকেও এই তল্লাশি অভিযানে যুক্ত রাখা হয়েছে।

জাহাজটি ঠিক কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ নাবিকদের অবস্থান শনাক্ত করা ও দুর্ঘটনাকবলিত জাহাজটির ডুবে যাওয়ার প্রকৃত কারণ জানতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

২০০৭-এর নিপীড়ন ও প্রতিরোধের ইতিহাস / ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ আজ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিচ্ছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবি: বাংলাদেশি সহ ২২ জন নিখোঁজ

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রংপুরে চার হত্যাকাণ্ড: ২ যুবক আটক, দায় স্বীকার

২১ আগস্ট গ্রেনেড হামলা

ইরানকে সহায়তাকারী দেশগুলোর ওপর কঠোর শাস্তির হুঁশিয়ারি ট্রাম্পের

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আবার বাড়লো স্বর্ণের দাম

১০

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

১১

৯,৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন / একনেক থেকে ফেরত পাঠানো হলো বিএসসি ও তুরাগ নদের ২ প্রকল্প

১২

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১৩

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

১৪

রাজধানীতে চালু ‘পিংক বাস’, কি বলছে সাধারণ জনগণ

১৫

কঙ্গোয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা, মৃত্যু বেড়ে ২,৩২৫

১৬

অপারেশন জ্যাকপটের বীর জলযোদ্ধাদের স্মরণে রাজধানীতে বিশেষ অনুষ্ঠান

১৭

জেএমবি’র ভয়াল সিরিজ বোমা হামলার ২১ বছর

১৮

২৬ দিন ধরে বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

১৯

ওষুধে কর: মওকুফে স্বস্তি, নাকি নতুন ঝুঁকির শঙ্কা?

২০