ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ‘বিশেষ অনুমতি’ চাইল বাংলাদেশ

প্রিয়ভূমি প্রতিবেদক
১২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম
১২ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম
রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ‘বিশেষ অনুমতি’ চাইল বাংলাদেশ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যে সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি চেয়েছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

উপদেষ্টা বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার আওতায় জ্বালানি তেল আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু ভারতসহ কয়েকটি দেশ ইতোমধ্যে রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্থায়ী ওয়েভার পেয়েছে।

“আমরা বলেছি—বাংলাদেশকেও যদি এমন সুযোগ দেওয়া হয়, তাহলে তা আমাদের অর্থনীতির জন্য বড় সহায়তা হবে। তারা ভারতকে এই সুযোগ দিয়েছে। আমরাও একই ধরনের বিবেচনার দাবি রাখি,” বলেন ড. চৌধুরী।

বাংলাদেশের পক্ষ থেকে এই অনুরোধ ইতোমধ্যে ওয়াশিংটনে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, বাংলাদেশের এ অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কী সাড়া দেয়, সেদিকে তাকিয়ে আছে জ্বালানি খাতের বিশ্লেষক ও ব্যবসায়ীরা। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের নজির উল্লেখ করে বাংলাদেশের এ অনুরোধ যুক্তিসংগত এবং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের গুরুত্ব বিবেচনায় ইতিবাচক সাড়া মিলতে পারে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

কক্সবাজারে হামের ভয়াবহ রূপ / ২০ বেডে ৮৭ শিশু

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ / গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না

৩ বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা: সিলেটে জলাবদ্ধতার আশঙ্কা

দ্য প্রাইম মিনিস্টার-এ ফ্যামিলি ম্যান!

পেস ত্রয়ীকে বিশ্রাম দিয়ে তরুণ দল পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

লক্ষ্য বড় চুক্তি / বাণিজ্য যুদ্ধ ও ইরান উত্তাপের মধ্যেই বেইজিং যাচ্ছেন ট্রাম্প

দেশে হামের প্রকোপ ভয়াবহ / মৃত্যু ছাড়াল ৪০০, একদিনে ঝরল ১১ প্রাণ

১১ মে ১৯৭১: আর্তমানবতার পক্ষে কেনেডির গর্জন ও বিশ্ববিবেকের জাগরণ

মঙ্গল শোভাযাত্রা—বিশ্বমঞ্চে বাঙালির অসাম্প্রদায়িকতার জয়গান

১০

বুননশৈলীর মহাকাব্য—ঐতিহ্যবাহী জামদানি

১১

পদ্মা সেতু: বাংলাদেশের সক্ষমতা ও গৌরবের মহাকাব্য

১২

অবশেষে হামে ধরা খেলেন সওদাগর!

১৩

৩৬০ প্রাণের রক্তে রঞ্জিত হয়েছিল মেঘনা-ফুলদী তীর

১৪

মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সংকট

১৫

৯ মে ১৯৭১: আন্তর্জাতিক নিষ্ক্রিয়তায় ক্ষোভ ও পাক-হানাদারের নির্মমতা

১৬

সবাই তো এখন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান!

১৭

ইউনূস সরকারের করা বাণিজ্য চুক্তির আদ্যোপান্ত, পড়ুন পুরো চুক্তিটি

১৮

সবার আগে দেশ, তার আগে আমেরিকা

১৯

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

২০