ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

বাম রাজনীতির দ্বিধা: আদর্শের সংকট ও ডানপন্থার সাথে সহাবস্থান

বাম রাজনীতির দ্বিধা: আদর্শের সংকট ও ডানপন্থার সাথে সহাবস্থান

দেশের বাম ছাত্রসংগঠনগুলো কেন্দ্রীয় কাউন্সিল করার সময় ঢাবির আইনের শিক্ষক আসিফ নজরুলকে প্রধান অতিথি বা বিশেষ অতিথি করেছে অনেকবার। আমার কাছে কাউন্সিলের চাঁদা নেবার সময় আমি একটি বাম সংগঠনের নেতাদের কাছে আসিফ নজরুলকে বিশেষ অতিথি করা নিয়ে প্রশ্ন তুললে, তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমি যখন বললাম, তোমরা জননী জাহানারা ইমামের কবরে ফুল দিতে যাও, আবার জননী জাহানারা ইমামের সাথে গাদ্দারি করা ডানপন্থী লোকটিকে অতিথি করো। এই পরস্পরবিরোধী চর্চার মধ্য দিয়ে তোমরা কোন রাজনীতির বিকাশ চাও?

ছাত্র সংগঠনটির কর্মীরা ইনিয়ে-বিনিয়ে আসিফ নজরুলের সরকার বিরোধিতার প্রসঙ্গটি সামনে আনলো। আমি যখন জানতে চাইলাম মৌলবাদী ডানপন্থী ছাত্র সংগঠনগুলো বামপন্থী কোনো শিক্ষককে প্রধান অতিথি বা বিশেষ অতিথি করেছে কখনও? তখন দেখি নেতা কর্মীরা এ-ওর মুখের দিকে তাকাচ্ছে, সুস্পষ্ট কোনো উত্তর নাই। ডানপন্থী মৌলবাদী ভাবধারার শিক্ষকটির সাথে বাম নেতারা সহাস্যবদনে কর্মীদের ওয়াজ-নসিহত করেছেন!

এই হচ্ছে সমদূরত্বে থাকা বামপন্থীদের রাজনৈতিক বোধ! দিনশেষে বামের কর্মীরা আত্মপরিচয়ের সঙ্কটে ভুগছে। বাঙালিত্ব ও মুক্তিযুদ্ধের পক্ষের অতন্দ্র প্রহরী হতে পারেনি।

বাম পতাকা হাতে ডানের ধুরন্ধর মার্কিনী অ্যাক্টিভিস্টদের বয়ানে আস্থা রাখছে, এ সমস্ত ডলারখেকো মার্কিন অ্যাক্টিভিস্ট তথা স্বতন্ত্র বাম নামে পীরের দরগার ভাড়াটে হিসাবে ব্যবহৃত হয়েছে।

ষাটের/সত্তরের দশকের বাম নেতারা জীবদ্দশায় ডলার অভ্যুত্থানের পক্ষে প্রাণাতিপাত করেছেন। অথচ মার্কিনীরাই বলছে টাকা ঢালা হয়েছে, ভাড়া করা হয়েছে। আর তাঁরা বিপ্লব না গণঅভ্যুত্থান? এই নিয়ে বাহাসে লিপ্ত, কর্মীরা দিকভ্রান্ত!

দিনশেষে সংস্কারের নামে দেশের নীতি নির্ধারণী কাজ করছে মার্কিনী নাগরিক ও সাম্রাজ্যবাদের দালালরা।

সাম্রাজ্যবাদের এজেন্ট মৌলবাদী একাত্তরের ঘাতকদের সাথে বসে চায়ের কাপে বিস্কুট চুবিয়ে খাওয়াটাই আরাধ্য ছিল তাঁদের এ রাজনৈতিক জীবনের। এ এক অনন্য অর্জন!

লালের পতাকা হাতে লাল-লাল করে চেঁচিয়ে ডানের হাতকে - প্রকারান্তরে মার্কিনীদের এজেন্টদের শক্তিশালী করার জন্যে ইতিহাস তাঁদের মনে রাখবে।

দেশের অর্থনীতি নিম্নগামী, আরও একটু নীচে নামলে বিপ্লব তরান্বিত হবে আশা করছি।

বিপ্লব দীর্ঘজীবী হোক

লেখক: সাবেক ছাত্রনেতা ও এক্টিভিস্ট আকরামুল হক’র ফেসবুক থেকে

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

কক্সবাজারে হামের ভয়াবহ রূপ / ২০ বেডে ৮৭ শিশু

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ / গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না

৩ বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা: সিলেটে জলাবদ্ধতার আশঙ্কা

দ্য প্রাইম মিনিস্টার-এ ফ্যামিলি ম্যান!

পেস ত্রয়ীকে বিশ্রাম দিয়ে তরুণ দল পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

লক্ষ্য বড় চুক্তি / বাণিজ্য যুদ্ধ ও ইরান উত্তাপের মধ্যেই বেইজিং যাচ্ছেন ট্রাম্প

দেশে হামের প্রকোপ ভয়াবহ / মৃত্যু ছাড়াল ৪০০, একদিনে ঝরল ১১ প্রাণ

১১ মে ১৯৭১: আর্তমানবতার পক্ষে কেনেডির গর্জন ও বিশ্ববিবেকের জাগরণ

মঙ্গল শোভাযাত্রা—বিশ্বমঞ্চে বাঙালির অসাম্প্রদায়িকতার জয়গান

১০

বুননশৈলীর মহাকাব্য—ঐতিহ্যবাহী জামদানি

১১

পদ্মা সেতু: বাংলাদেশের সক্ষমতা ও গৌরবের মহাকাব্য

১২

অবশেষে হামে ধরা খেলেন সওদাগর!

১৩

৩৬০ প্রাণের রক্তে রঞ্জিত হয়েছিল মেঘনা-ফুলদী তীর

১৪

মার্কিন-বাংলাদেশ বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সংকট

১৫

৯ মে ১৯৭১: আন্তর্জাতিক নিষ্ক্রিয়তায় ক্ষোভ ও পাক-হানাদারের নির্মমতা

১৬

সবাই তো এখন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান!

১৭

ইউনূস সরকারের করা বাণিজ্য চুক্তির আদ্যোপান্ত, পড়ুন পুরো চুক্তিটি

১৮

সবার আগে দেশ, তার আগে আমেরিকা

১৯

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

২০