ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

অপাংক্তেয়

শুভ্রা কর
০৩ মে ২০২৫, ০২:৩৪ পিএম
০৩ মে ২০২৫, ০৫:২০ পিএম
অপাংক্তেয়

এসো দিনলিপি লিখি, কীভাবে কেটেছে তোমার-আমার বিরহবেলা।

সমুদ্র কিংবা বারান্দা-বাগানের সাথে কথোপকথন—

সে তো নিত্যই ছিল সীমানা জুড়ে;

চলো তার চেয়ে বরং লিখি, আমাদের একলা পুড়ানো নিকোটিনের কথা।

সে তো কতবারই চলে গেছো তুমি আমায় ছেড়ে,

আমিও তো কম যাইনি দূর-দূরান্তে,

তবু ফিরে আসার আশ্চর্য টানে কীভাবে মিলেছে রেললাইন সমান্তরাল?

চলো লিখি সেই নীহারিকা জংশনের গল্প।

এমন তো নয় বড্ড নতুন তুমি, আনকোরা হাভানা সিগারের কৌটো—

যেন ধরছি খুব সন্তর্পণে, শুঁকে দেখছি তার গন্ধ;

তবু সমুদ্র-মন্থনে উঠে আসা অবারিত গরলের মতো লাগে তোমায়,

পুরনো হুইস্কির মতোই বারংবার পান করে নেশাদ্রোহী হই।

যে নারীর চোখে চোখ রেখে মাতাল হয় কোনো পাগল কবি,

সেও তো নির্লজ্জের মতো চুমু খেতে চায় কোনো বেরসিক যুবককে;

অথচ বারান্দায় ঝুলানো শেমিজ আর অন্তর্বাসের মতো

তাকে কেন আড়ালে নাড়তে চায় সবাই সববেলা?

একদিন আমিও লিখবো তোমার লোমশ বুক ও বাহুর কথা,

লিখে দেবো কীভাবে অমৃত ভাগাভাগি করে নিয়েছি আমরা গোপন পথে;

সরল অঙ্কের মতো গুণ-ভাগ করে ফলাফল যদি নাই মেলে,

তবু উত্তরের ঘরে লিখে দেবো—এ জীবন দশমিক ভালোবাসি।

প্রথম প্রকাশ: জাগরণীয়া, ২০ নভেম্বর ২০১৭

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ শিল্প অঞ্চলে ৪৫৭ কারখানা স্থায়ীভাবে বন্ধ, বিপাকে তৈরি পোশাক খাত

বোবা কান্নার মেঘনা ও আমাদের মরে যাওয়া মনুষ্যত্ব

একের পর এক ‘মিথ্যা’ মামলা, আদালতে ক্ষোভ প্রকাশ করলেন মিষ্টি সুবাস

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তা চাইল জাতিসংঘ

তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

ভেনেজুয়েলায় ১২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প

২৩ জুন ১৯৭১: আন্তর্জাতিক কূটনীতিতে তোলপাড় এবং প্রতিরোধ যুদ্ধের উত্তাল দিন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

২২ জুন ১৯৭১: নিষেধাজ্ঞা ভেঙে পাকিস্তানে মার্কিন সমরাস্ত্রের চালান

ইরানের ঘোষণার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্থবির

১০

চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র সজীব মুচলেকা দিয়ে মুক্ত

১১

তরুণ সমাজকে গ্রাস করছে নতুন প্রজন্মের সিনথেটিক ড্রাগস

১২

২১ জুন ১৯৭১: রণাঙ্গনে প্রতিরোধ যুদ্ধ, যুক্তরাজ্য ও ভারতের যৌথ বিবৃতি

১৩

১৮ জুন ১৯৭১: ঢাকায় দুঃসাহসিক গেরিলা আক্রমণ, কান্দাপাড়া গণহত্যা এবং রণাঙ্গনের প্রতিরোধ

১৪

বাবা নাকি ৭১-এর শহীদ, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে

১৫

আলজেরিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার শুভ সূচনা

১৬

১৭ জুন ১৯৭১: জগদীশপুর গণহত্যা, আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক যুদ্ধ এবং প্রতিরোধ

১৭

১১ জুন ১৯৭১: বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে সংহতি

১৮

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন

১৯

৭ জুন ১৯৭১: বিশ্বমঞ্চে কূটনৈতিক তৎপরতা ও অবরুদ্ধ বাংলায় প্রতিরোধ

২০