ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ এএম
ফুলদহেরপাড়া গণহত্যা (সরিষাবাড়ী, জামালপুর)

ফুলদহেরপাড়া গণহত্যা ১৯৭১ সালের ২৫ সেপ্টেম্বর সংঘটিত হয়। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বারইপটল ইউনিয়নের ফুলদহেরপাড়া গ্রামে এই গণহত্যা ঘটে, যা জামালপুর জেলার অন্যতম নৃশংস ঘটনা হিসেবে পরিচিত। এতে বহু সাধারণ মানুষ নিহত হন এবং নিহতদের গ্রামেই গণকবর দেওয়া হয়।

পটভূমি ও ঘটনার বিবরণ

ফুলদহেরপাড়া গ্রামের মানুষেরা কাদেরিয়া বাহিনীর হুমায়ুন কোম্পানির শতাধিক মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছিলেন। স্থানীয় মুক্তিযোদ্ধা ও কাদেরিয়া বাহিনীর সদস্যরা একযোগে জগন্নাথগঞ্জ ঘাট ও পিংনায় অবস্থিত পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকার-আলবদরদের ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করেন। কিন্তু আলবদর নেতা রুস্তুম আলী ও আয়ুব আলীর কারণে পরিকল্পনা বাস্তবায়নের আগেই মুক্তিযোদ্ধারা আক্রমণের শিকার হন।

আলবদর নেতা রুস্তুম আলী ও আয়ুব আলী মুক্তিযোদ্ধাদের অবস্থান ও পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করে পাকহানাদার বাহিনীকে অবহিত করেন। ফলে মুক্তিযোদ্ধারা পুরোপুরি প্রস্তুতি গ্রহণের আগেই পাকবাহিনী ও রাজাকার-আলবদররা তিন দিক থেকে তাদের ঘিরে ফেলে এবং অতর্কিত গোলাবর্ষণ শুরু করে। ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ওরফে ইতিম আলীকে কভারিং ফায়ারের দায়িত্বে রেখে পুরো কোম্পানিকে উইথড্র করা হয়। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের গুলি ফুরিয়ে যায় এবং তিনি যুদ্ধে শহীদ হন। পরে পাকহানাদার বাহিনী ও রাজাকার-আলবদররা গ্রামে হামলা চালিয়ে বহু বেসামরিক মানুষকে হত্যা করে এবং গ্রামের সমস্ত সম্পদ লুট করে। নিহতদের গ্রামে গণকবর দেওয়া হয়।

মুক্তিযুদ্ধপরবর্তী সময়ে স্থানীয় জনগণ এই স্থানটিকে শহীদনগর নাম দেন। প্রতিবছর ২৫ সেপ্টেম্বর শহীদনগর দিবস পালন করা হয়।

সূত্র

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, ৬ষ্ঠ খণ্ড [এ এইচ এম মাছুদুর রহমান]

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৩

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৫

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৬

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৭

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৮

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৯

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১০

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১১

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১২

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৩

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৪

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৫

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৬

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৭

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৮

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৯

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

২০