ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

প্রিয়ভূমি প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ এএম
২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ এএম
আন্দুলিয়া গণহত্যা (ডুমুরিয়া, খুলনা)

আন্দুলিয়া গণহত্যা ১৯৭১ সালের ২৫ ও ২৬ সেপ্টেম্বর সংঘটিত হয়। ডুমুরিয়া সদর থেকে সড়কপথে প্রায় ১০ কিলোমিটার উত্তরে রঘুনাথপুর ইউনিয়নে অবস্থিত আন্দুলিয়া গ্রামে এই নৃশংসতা ঘটে। মজিদ বাহিনীর সঙ্গে রুদাঘরার রাজাকারদের একাধিক যুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা গ্রামে প্রবেশ করে গণহত্যা চালায়। এতে ১৭ জন নিরীহ গ্রামবাসী নিহত হন। গণহত্যার পাশাপাশি হানাদাররা ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়ে গ্রামটিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

পটভূমি ও ঘটনার বিবরণ

সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে রুদাঘরার একটি রাজাকার দল বরুণা গ্রামে লুটপাট চালায়। লুটের মালামাল একটি ট্রাকে ভর্তি করে তারা আন্দুলিয়া গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় মজিদ বাহিনীর একটি সশস্ত্র দল তাদের প্রতিরোধ করে। মজিদ বাহিনীর মুক্তিযোদ্ধারা আন্দুলিয়ার ডা. দুলাল চন্দ্রের বাড়ির ছাদ থেকে রাজাকারদের ট্রাকে বোমা নিক্ষেপ করেন, যাতে ৩ জন রাজাকার নিহত হন।

এই ঘটনার প্রতিশোধ নিতে ২৫ সেপ্টেম্বর পাকিস্তানি সেনারা আন্দুলিয়ায় আক্রমণ চালায়। তারা দৌলতপুর থেকে শাহপুর বাজার হয়ে গাড়িতে গ্রামে প্রবেশ করে। তীব্র বৃষ্টির কারণে কাঁচা ও কর্দমাক্ত রাস্তায় গাড়িগুলো গাজী বাড়ির কাছে মসজিদ সংলগ্ন স্থানে আটকে যায়। এ অবস্থায় গাড়ি থেকে নেমে তারা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ভীত-সন্ত্রস্ত গ্রামবাসীরা দৌড়ে পার্শ্ববর্তী বিলে আশ্রয় নেয়। এদিন পাকসেনারা অমূল্য চৌকিদার ও বিহারীলাল মণ্ডলকে গুলি করে হত্যা করে। এরপর পাকসেনা ও স্থানীয় রাজাকাররা বিভিন্ন বাড়ি থেকে লোকজনকে ডেকে এনে কাদা থেকে গাড়ি তুলার ব্যবস্থা করে।

২৬ সেপ্টেম্বর জামিরা রাজাকার ক্যাম্পের একটি বড় দল অতর্কিতে আন্দুলিয়া গ্রাম আক্রমণ করে। এদিন তারা বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ করে এবং সমস্ত গ্রামকে তছনছ করে দেয়। রাজাকারদের গুলিতে অন্তত ১৫ জন নিরীহ মানুষ নিহত হন।

শহীদ ব্যক্তিদের তালিকা

আন্দুলিয়া গণহত্যায় শহীদ ১৭ জনের নাম জানা গেছে। তারা সকলেই ছিলেন আন্দুলিয়া গ্রামের অধিবাসী। শহীদেরা হলেন:

  • - অমূল্য চৌকিদার
  • - বিহারীলাল মণ্ডল
  • - ইসহাক আকুঞ্জি (পিতা: রহিম বখশ আকুঞ্জি)
  • - সদুলাহ আকুঞ্জি
  • - আজিজ আকুঞ্জি
  • - সলেমান আকুঞ্জি
  • - আসেফ আলী আকুঞ্জি
  • - মকছেদ আলী আকুঞ্জি
  • - রাহেন আকুঞ্জি
  • - আনছার আকুঞ্জি
  • - রহিম বখশ আকুঞ্জি
  • - ঘণ্টা মণ্ডল
  • - জ্ঞান মণ্ডল
  • - রওশন মোড়ল
  • - মালেক গাজী
  • - সুরেন্দ্রনাথ কুণ্ডু
  • - আবদুস সবুর বিশ্বাস

সূত্র

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, ১ম খণ্ড [দিব্যদ্যুতি সরকার]

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পাতায় এক বীরের পদচ্ছাপ / নৌ-কমান্ডো এনামুল হক ও অপারেশন জ্যাকপট

দুর্ধর্ষ সাঁতারু মুক্তিবাহিনীর অজানা বীরত্বগাথা

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও ভারত

ফ্রান্স থেকে বাংলাদেশ / প্রিয়ভূমি’র টানে ৮ নৌসেনার দুঃসাহসিক পলায়ন

ছিনতাইকারীদের ধাক্কা, সড়কে পড়ে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

৫ বছরে ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার আশ্বাস অ্যামচেমের

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

গ্যাস-কয়লা সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র / ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ে কাবু দেশ

সিরিয়ায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

১০

রুশ সাংস্কৃতিক কেন্দ্রে ‘অপারেশন জ্যাকপট ডে’ স্মারক অনুষ্ঠান ১৬ আগস্ট

১১

গোল্ডেন জিপিএ-৫ পেলো সুনামগঞ্জের কাঙ্ক্ষিতা

১২

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

১৩

১৩ বছর পর রাজাকার আজাদের আত্মসমর্পণ ও আপিল, শুনানি ১৭ আগস্ট

১৪

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

১৫

ইলিয়াস আলী গুম মামলা: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানোর আদেশ বহাল

১৭

বেড়েই চলেছে হাম উপসর্গে মৃত্যুর মিছিল

১৮

বাংলাদেশে ফের বাড়ছে সন্তান জন্মহার, ঝুঁকিতে অর্থনীতি

১৯

দেশের ইতিহাসে দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি ভোট

২০