ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম
রামনগর গণহত্যা (রায়পুরা, নরসিংদী)

১৯৭১ সালের ২৩ সেপ্টেম্বর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে সংঘটিত হয় ভয়াবহ গণহত্যা। এই নৃশংস ঘটনায় ১২ জন নিরীহ গ্রামবাসী নিহত এবং ২৫-২৬ জন আহত হন।

ঘটনার দিন রামনগর ব্রিজের পূর্বপাড়ে কর্তব্যরত ৬ জন রাজাকারকে মুক্তিযোদ্ধারা কৌশলে দৌলতকান্দিতে নিয়ে যান। সেখানে জনতা তাদের ওপর হামলা চালায়, ফলে ৩ জন রাজাকার নিহত হন। মুক্তিযোদ্ধারা ২ জন রাজাকারকে নারায়ণপুর ক্যাম্পে নিয়ে যান, এবং ১ জন আহত অবস্থায় পাকিস্তানি বাহিনীর ভৈরব ক্যাম্পে পালিয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাকিস্তানি সেনারা বেলা ২টার দিকে রামনগর গ্রামে আক্রমণ চালায়। গ্রামে প্রবেশ করে তারা বাড়িঘরে আগুন দেয় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ১২ জন নিরীহ গ্রামবাসী নিহত এবং ২৫-২৬ জন আহত হন।

নিহত গ্রামবাসীদের তালিকা:

আতাউর রহমান ভূঁইয়া (পিতা: হাজী মফিজ উদ্দিন)

মঙ্গল মিয়া (পিতা: আছমত আলী)

লিল মিয়া (পিতা: আব্দুল গফুর)

জুলমত আলী (পিতা: নজুমদ্দিন)

মতলব হোসেন (পিতা: কেরাত আলী)

জহিরুল হক জরু (পিতা: সরাফত আলী)

রুহুল আমিন (পিতা: অহেদ আলী মোল্লা)

কোম্পানী নেছা (স্বামী: ছোরত আলী)

সালেহা খাতুন (স্বামী: কাঞ্চন মিয়া)

খাতুনের নেছা (স্বামী: নেয়াজ আলী প্রধান)

মমিনা বেগম (স্বামী: কাঞ্চন মিয়া)

ধন মিয়া (পিতা: কাঞ্চন মিয়া)

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৯ম খণ্ড [মুহম্মদ ইমাম উদ্দিন]

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৩

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৫

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৬

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৭

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৮

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৯

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১০

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১১

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১২

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৩

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৪

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৫

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৬

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৭

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৮

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৯

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

২০