ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

রংপুরে চার হত্যাকাণ্ড: ২ যুবক আটক, দায় স্বীকার

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারের চার সদস্য | ছবি: পারিবারিক ছবি থেকে এআই জেনারেটেড স্কেচ

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই যুবক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, আটক দুই যুবক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে শনিবার (২২ আগস্ট) রাতে মাছুয়াপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার তালাবদ্ধ বাসা থেকে চারজনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পাশ করা প্রার্থী চক্রবর্তী (২৫) এবং রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র প্রীয়ম চক্রবর্তী (১২)।

সিআইডির তথ্য মতে, তিন থেকে চার দিন আগে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। লাশের অবস্থান ও ঘরের বিভিন্ন স্থান তছনছ থাকায় প্রাথমিকভাবে এটিকে ডাকাতি ও নির্মম হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছিল। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। ছাদ ও ঘরের বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনের পর রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানান, ময়নাতদন্ত ও নিবিড় তদন্তের মাধ্যমেই পুরো ঘটনাটি পরিষ্কার হবে। পুরো এলাকায় এ ঘটনায় গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

২০০৭-এর নিপীড়ন ও প্রতিরোধের ইতিহাস / ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ আজ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিচ্ছে বাংলাদেশ

বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ ডুবি: বাংলাদেশি সহ ২২ জন নিখোঁজ

বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রংপুরে চার হত্যাকাণ্ড: ২ যুবক আটক, দায় স্বীকার

২১ আগস্ট গ্রেনেড হামলা

ইরানকে সহায়তাকারী দেশগুলোর ওপর কঠোর শাস্তির হুঁশিয়ারি ট্রাম্পের

ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আবার বাড়লো স্বর্ণের দাম

১০

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

১১

৯,৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন / একনেক থেকে ফেরত পাঠানো হলো বিএসসি ও তুরাগ নদের ২ প্রকল্প

১২

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১৩

১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

১৪

রাজধানীতে চালু ‘পিংক বাস’, কি বলছে সাধারণ জনগণ

১৫

কঙ্গোয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা, মৃত্যু বেড়ে ২,৩২৫

১৬

অপারেশন জ্যাকপটের বীর জলযোদ্ধাদের স্মরণে রাজধানীতে বিশেষ অনুষ্ঠান

১৭

জেএমবি’র ভয়াল সিরিজ বোমা হামলার ২১ বছর

১৮

২৬ দিন ধরে বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

১৯

ওষুধে কর: মওকুফে স্বস্তি, নাকি নতুন ঝুঁকির শঙ্কা?

২০