ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

ছায়ানটে ‘গাই বাংলার গান’ পর্ষদের সাংস্কৃতিক আয়োজন ‘অন্তর্দাহ’ ১০ আগস্ট

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম
ছায়ানটে ‘গাই বাংলার গান’ পর্ষদের সাংস্কৃতিক আয়োজন ‘অন্তর্দাহ’ ১০ আগস্ট

রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন ‘গাই বাংলার গান পর্ষদ’-এর বিশেষ অনুষ্ঠান ‘অন্তর্দাহ’। আগামী ১০ আগস্ট (সোমবার / ২৫ শ্রাবণ) সন্ধ্যা ৭টায় মিলনায়তনটিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে। থিয়েটারের গানের অনুষ্ঠানের পর এবার গান, কবিতা ও নৃত্যের এক ভিন্ন আঙ্গিক ও সমন্বয়ে প্রচ্ছদপট সাজিয়েছে সংগঠনটি।

আয়োজক সূত্রে জানা গেছে, সময় ও সংস্কৃতির অন্তর্দাহ, গভীর শোক, প্রেম-বিরহ এবং অশুভ শক্তির বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রত্যয়কে নানা শিল্পভাষায় ফুটিয়ে তোলাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। আয়োজনে থাকছে ঋতুর গান, প্রেম ও বিরহের গান, কবিতা পাঠ এবং অশুভকে দূরে সরিয়ে শুভ ও মানবিক সমাজের বার্তা নিয়ে বিশেষ নৃত্য পরিবেশনা।

আয়োজনটি সম্পর্কে ‘গাই বাংলার গান পর্ষদ’-এর মুখ্য সংগঠক ফজলুল হক তুহিন বলেন, “আমাদের জীবনে সংস্কৃতির প্রভাব অপরিসীম। সংস্কৃতি মানুষের মনন, মূল্যবোধ ও মানবিকতাকে বিকশিত করে। কিন্তু সাম্প্রতিক সময়ে চারপাশে যে অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক শূন্যতা তৈরি হয়েছে, তার বিপরীতে দাঁড়ানোর প্রত্যয় থেকেই ‘অন্তর্দাহ’-এর আয়োজন।”

তিনি আরও যুক্ত করেন, “শোক, বেদনা কিংবা অস্থিরতার সময়ে সংস্কৃতিই মানুষকে মানুষের কাছে ফিরিয়ে আনতে পারে। গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে আমরা সেই মানবিক বোধ এবং শুভবোধকে জাগিয়ে তুলতে চাই। ‘অন্তর্দাহ’ কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; সময়ের অস্থিরতা ও অন্তর্দাহের মধ্যে দাঁড়িয়ে সংস্কৃতির আলোয় মানুষের কাছে ফিরে যাওয়ার এক শিল্পিত প্রয়াস।”

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৩

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৫

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৬

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৭

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৮

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৯

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১০

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১১

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১২

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৩

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৪

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৫

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৬

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৭

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৮

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৯

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

২০